দীর্ঘ ৯বছর পর শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 


মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১২ টায় শান্তিগঞ্জ বাজারস্থ পুরাতন পুলিশ ফাড়ির মাঠে এই অনুষ্ঠিত সম্মেলনকে ঘিরে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হেকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান।

 

অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আজিজুস সামাদ আজাদ ডন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সংরক্ষিত মহিলা সাংসদ এডভোকেট শামীমা আক্তার খানম, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ প্রমুখ।

 

সম্মেলনে জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

সম্মেলনের পর জেলা আওয়ামী লীগের মতিউর রহমান উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-০৮