সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট’র সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু’র আকষ্মিক মৃত্যুতে সিলেটের নাট্য ও সংস্কৃতিকর্মীসহ শুভানুধ্যায়ীদের নিয়ে শোক ও স্মরণ আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর (শুক্রবার) সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট আয়োজিত ‘হৃদয়ে বহমান’ শোক ও স্মরণ আয়োজনের প্রস্তুতি সভা ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬ টায় রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট’র ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল দাস ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে সিলেটের নাট্য ও সংস্কৃতিকর্মী সহ শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯




