সিলেট পুলিশের ‌‘সিলেট রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট ২০২২’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 


মঙ্গলবার বিকেলে সিলেটের লালাবাজারস্থ আরআরএফ পুলিশ লাইনস মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বিপিএম।

 

এসময় তিনি বলেন, সঠিক মনোবল নিয়ে দেশের সেবার জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

পুলিশ সদস্যদের মনোবল ও শারিরীক সুস্থতা বজায় রাখতে এ ধরণের আয়োজন অব্যাহত রাখার কথা জানান তিনি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত ডিআইজি কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবির।

 

এছাড়া পুলিশের আরআরএফ ও সিলেট রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ফাইনালে আরআরএফ হবিগঞ্জ জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আরআরএফ সিলেট জেলা দল।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩১