আগামী ১৯ নভেম্বর সিলেট আলীয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিভাগীয় গণসমাবেশ সফল করতে সিলেটের বিশ্বনাথ পৌর শহরে লিফলেট বিতরণ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা মন্ডলীর সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।
বুধবার (১৬ নভেম্বর) বিকেলে জেলা, উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে লুনা পৌর শহরের নতুন ও পুরাণ বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে বিএনপি নেত্রী তাহসিনা রুশদীর লুনার সাথে জেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোজাহিদ আলী, বর্তমান কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ এবং উপজেলা-পৌর শাখার নেতৃবৃন্দের উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সহ সভাপতি নাজমুল ইসলাম রুহেল চেয়ারম্যান, নূর উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, কাওছার খান, শামীম আহমদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক সুরমান খান, আব্দুল মুমিন মামুন মেম্বার, সহ সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শামছুল ইসলাম, মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ, গোবিন্দ মালাকার, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক হাসমত আলী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফরিদ মিয়া প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-৩৩




