সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। চমকবিহীন এ সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় আকমল হোসেন ও রেজাউল করিম রিজু মনোনীত হয়েছেন।
বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সম্মেলন পরবর্তী কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
এক প্রেস বিজ্ঞপ্তি ৪ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহসভাপতি হিসেবে সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া এবং ইউপি চেয়ারম্যান আবুল হাসানকে যুগ্ম সম্পাদক করা হয়েছে।
আকমল হোসেন জগন্নাথপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান। আর রেজাউল করিম রিজু ব্যবসায়ী।
সিলেটভিউ২৪ডটকম / মুন্না / ডি.আর




