সিলেট মহানগরের জিন্দাবাজার পয়েন্টে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন আহত হয়েছেন। আহত মোটরসাইকেল চালক নুর উদ্দিনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় জিন্দাবাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।


ঘটনার পর কোতোয়ালি মডেল থানাপুলিশ দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মোটরসাইকেল থানায় নিয়ে যায়।

এদিকে, স্থানীয় ব্যবসায়ীরা বলছেন- ব্যস্ততম জিন্দাবাজার পয়েন্টে সব সড়কে মোটরসাইকেল রাইডাররা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দাঁড়িয়ে থাকেন। এতে সেখানে সবসময় তীব্র যানজট লেগে থাকে। পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশরা বিষয়টি দেখেও দেখেন না। 


সিলেটভিউ২৪ডটকম / ইমরান / ডি.আর