যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) রাতে নগরীর এক অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এই সংবর্ধনার আয়োজন করে শাহপরাণ ব্লক।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।
যুবনেতা তুহিন আহমদের সভাপতিত্বে ও আজির উদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, শাবিপ্রবির কলেজ পরিদর্শক তাজিম উদ্দিন।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আসাদুজ্জামান আসাদ।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন- ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ জামাল, খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জামাল আহমেদ, সিলেট জেলা যুবলীগ নেতা রশিদুল ইসলাম রাশেদ, সাইফুর রহমান ছফু, তাঁতী লীগের কেন্দ্রীয় সদস্য কালাম আহমদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলার সভাপতি ফয়সাল আহমেদ, সহ সভাপতি ইমরানুর রহমান এমরান, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, আব্দুল জব্বার পাপ্পু, সামাদুল কমর চৌধুরী, ফারুক আহমদ, এডভোকেট মোহাইমিন চৌধুরী বাপ্পী, রুহুল আমিন তালুকদার, তাজুল লস্কর, হোসাইন আহমদ, মহানগর তাঁতী লীগের সহ সভাপতি কামাল আহমেদ, উনু মিয়া, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মোশাহিদ আলী, শাহজাহান আহমদ, আবির কর্মকার, পাপ্পু আহমদ, জাকির চৌধুরী, মারুফ আহমদ, সৌরভ আহমেদ, মিয়াদ আহমেদ, রিয়াজুল ইসলাম রিয়াজ, সাকিবুর রহমান সামাদ, আরিফ আহমদ, তানবীর, শাহিদ শাকিল প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/পিডি/এসডি-৪৩




