আজ (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে মৌলভীবাজার জেলায় ৩৬ ঘন্টার বাসা-মিনি বাস ও পণ্যবাহী যানবাহন ধর্মঘট চলছে। মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতি কয়েকটি দাবি দাওয়া নিয়ে এই ধর্মঘট ডেকেছে।
ধর্মঘটের কারণে সকাল থেকেই স্ট্যান্ডেই বাস ও সমিতির অফিস বন্ধ রাখা হয়েছে। তবে জেলাজুড়ে সিএনজি অটোরিকশাসহ ছোট ছোট যানবাহন চলতে দেখা গেছে।
আগামীকাল শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানিয়েছে জেলা বাস মিনিবাস মালিক সমিতি।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের বেরিরপাড় স্ট্যান্ড এলাকায় সমিতির কার্যালয় থেকে এই ঘোষণা দেন মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রশিদ উদ্দিন আহমদ। এসময় মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আসাদ হোসেন মক্কুসহ দুই সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
জেলা বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ জানান- সিএনজি অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন বন্ধ, সিএনজি অটোরিকশায় গ্রিল লাগানো, ব্যাটারিচালিত অবৈধ টমটম চলাচল বন্ধ, ট্রাক, ট্যাঙ্কলরী, পিকআপ, কাভার ভ্যান গাড়ির চাঁদাবাজি ও পুলিশী হয়রানি বন্ধ এবং মৌলভীবাজারে একটি স্থায়ী ট্রাক স্ট্যান্ড নির্মাণের দাবিতে শুক্রবার সকাল ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত মৌলভীবাজার জেলার সকল রোডে বাস মিনিবাস ও পণ্যবাহী গাড়ি বন্ধ থাকার ঘোষণা করা হলো।
সিলেটভিউ২৪ডটকম / তমাল / ডালিম




