প্রতিকী ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে মাটি ভর্তি ট্রাক্টরের নিচে চাপা পড়ে নাজিম হোসেন (৭) নামে শিশুর মৃত্যু হয়েছে।

 


শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ইকরাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নাজিম হোসেন ওই গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র।

 

বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব।

 

তিনি জানান, নাজিম হোসেন নামে ওই শিশুটি তাদের বাড়ি পাশে একটি জমিতে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এসময় ওই জমি ঘেষা সড়ক দিয়ে একটি মাটি ভর্তি ট্রাক্টর যাওয়ার সময় নাজিম চাকার নিচে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়।

 

তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০৯