সিলেটের কানাইঘাটে শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.) পূণ্যস্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলূম দারুল হাদিস মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

 


ওয়াজ মাহফিল বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

 

উক্ত ওয়াজ মাহফিলে দেশ-বিদেশের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরামগণ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বয়ান করবেন।

 

মাদ্রাসার মহা-পরিচালক শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী এবং মাদ্রাসার নাইবে মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী ওয়াজ মাহফিলে দেশের সর্বস্তরের মুসলিম জনসাধারণকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/মাহবুবুর/এসডি-০১