আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ও ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি হাফিজুর রহমান পংকি মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন  তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং দোয়া করেন মহান আল্লাহ্পাক তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। 


মঙ্গলবার (২২ নভেম্বর ২০২২) সকালে নিজ বাসায়  তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ বাদ মাগরিব কামালগড় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। 

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১১