কাতারে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপের উন্মাদনা ইতোমধ্যে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

বিশ্বকাপে বাংলাদেশ ফুটবল দল অংশগ্রহণ করতে না পারলেও এই খেলা নিয়ে এখন সর্বত্র আলোচনা এবং উৎসবের আমেজ বিরাজ করছে। এই উৎসব থেকে বাদ যাচ্ছেন না দেশের মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও।


জানা গেছে- তাঁদের মধ্যে সিলেট বিভাগের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী কোন কোন দলের সমর্থক। তারা সময় পেলে ফুটবল বিশ্বকাপের খেলাও দেখেন।  

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান :
পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের এমপি এম এ মান্নান জাপান ফুটবল দলের সমর্থক। মন্ত্রী নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন :
খেলা দেখলেও নির্দিষ্ট কোনো দলকে সমর্থন করেন না পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী- মৌলভীবাজার-১ আসনের এমপি মো. শাহাব উদ্দিন। তিনি ব্রাজিল, আর্জেন্টিনা এবং ইতালির খেলা বেশি দেখেন। তবে নির্দিষ্ট করে কোনো দলকে সমর্থন করেন না।

বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী- হবিগঞ্জ-৪ আসনের এমপি মো. মাহবুব আলী ব্রাজিলের সমর্থক বলে জানা গেছে।


সিলেটভিউ২৪ডটকম / ঢাকা পোস্ট / ডি.আর