ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য হুসাইন আহমদের পিতা কলসু মিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল।

 


মঙ্গলবার এক শোক বার্তায় তিনি মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারে পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

শোকবার্তায় তিনি বলেন, মরহুম কলসু মিয়া একজন ধর্মপরায়ন ও সমাজকর্মী হিসাবে এলাকায় পরিচিত ছিলেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১