অনলাইন নিউজ পত্রিকা শায়েস্তাগঞ্জের বাণীর ১ম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জে চারজন প্রবীণ গুণী সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়েছে। 


শায়েস্তাগঞ্জের বাণীর সম্পাদক ও প্রকাশক মইনুল হাসান রতনের সভাপতিত্বে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ -৩ আসনের সাংসদ এডভোকেট মো. আবু জাহির । 



বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসম আফজল আলী। 


সংবর্ধিত সাংবাদিক গণ হলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দীন আহমেদ ইকবাল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের তিন প্রতিষ্ঠাতা সদস্য সমুজ আলী,এডভোকেট হুমায়ুন কবির সৈকত, ফিরুজুল ইসলাম চৌধুরী। 

সিলেটভিউ২৪ডটকম/মামুন/ইআ-১০