‌‘হাওর বাঁচাও আন্দোলন’ সুনামগঞ্জ সদর উপজেলা মোহনপুর ইউনিয়নের ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

 


বুধবার বিকালে ভৈষবেড়ের বাজারের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় কৃষক শহীদুর রহমানের সভাপতিত্বে ও সমাজসেবী হেলাল আহমদ জুয়েলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সদর উপজেলা কমিটির সভাপতি স্বপন দাস, সাধারণ সম্পাদক শহীদনূর আহমেদ, কৃষক নেতা একরামুল হক সেলিম।

 

সভায় স্থানীয় কৃষক, শ্রমিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে সংগঠন কার্যক্রম পরিচালনা ও গতিশীল করতে স্থানীয় সমাজসেবী আব্দুর রইছকে আহ্বায়ক ও হেলাল আহমেদ জুয়েলকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ইউনিয়নের কৃষক প্রতিনিধি আমিরুল ইসলাম, শহিদুর, রহমান, আল আমীন, মো. নূর আহমদ রানা, আজিজুল, সুরত আলী,  শহীদ আলম প্রমুখ।

 

আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন নেতৃবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-১০