কুলাউড়ায় প্যারালাইসিস এক রোগীকে হুইল চেয়ার উপহার হিসেবে প্রদান করেছে ‘হাজীপুর সোসাইটি’।
বুধবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হুইল চেয়ারটি ওই ব্যক্তির হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন- কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, জয়চণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, হাজীপুর সোসাইটির পৃষ্ঠপোষকতা কানাডা প্রবাসী রুহুল কুদ্দুছ চৌধুরী, বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, হাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, অর্থ সম্পাদক এ কে সমছু প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১৫




