টিলাগড় সুপার স্টার কর্তৃক আয়োজিত ২য় ইনডোর ফুটসাল টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৩ নভেম্বর) রাত দশ টায় সিলেট নগরীর শিবগঞ্জ মৌচাক ফ্রি কিক মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।


গ্রান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ।

টিলাগড় সুপার স্টার ক্লাবের সভাপতি শাকিরুল ইসলাম গউছের সভাপত্বিতে ও সানজুল হোসেন শিমুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মুহিবুস সালাম রিজভী, সিলেট সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, টিলাগড় ক্লাবের সাধারণ সম্পাদক হীরক দে পাপলু, সিলেট মহানগর যুবলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সুবেদুর রহমান মুন্না, ২১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম সুহেল, টিলাগড় ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম বখত জেম, স্কলার্স হোমের শিক্ষক ইকবাল আহমেদ, লন্ডন প্রবাসী মাহফুজুর রহমান মুন্না, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মেরাজ হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ইমরান গাজী, টিলাগড় সুপার স্টারের সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান জুমায়েন, সাধারণ সম্পাদক জুনেল আহমদ,  সহ সভাপতি আবিদ হোসেন, সহ সাধারণ সম্পাদক আমিন উদ্দিন, সহ সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক সানজুল হোসেন শিমুল, দপ্তর সম্পাদক সাকিব আহমেদ,  প্রচার সম্পাদক ফাহিম আহমদ, সহ প্রচার ইবাদ আল আমিন, ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, সহ ক্রীড়া সম্পাদক মাহিদ, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ দিহান, বুলবুল নাইটসের খেলোয়াড় রায়হান, আবিদ, সদস্য নবিন, শহীদ, মুন্না, আব্দুল্লাহ প্রমুখ।

ফাইনাল খেলায় সাইফ সুমন ফাইটার্স ৫-৪ গোলের ব্যবধানে জয়লাভ করে শিরোপা অর্জন করে।

সিলেটভিউ২৪ডটকম/ইআ-০১