সিলেটের জকিগঞ্জে ব্যবসায়ীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়েরকৃত মামলার আসামি জামাল আহমদ, জিল্লুর রহমান ও রুবেল আহমদসহ অভিযুক্ত সবাইকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার বিকেলে স্থানীয় বাবুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ডা. খসরু মিয়ার সভাপতিত্বে ও মামলার বাদী শিহাব উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন গঙ্গাজল এলাকার মাসুক আহমদ, জামিল আহমদ, আব্দুর রহিম বেলা মিয়া, মখদ্দস আলী, সাজু আহমদ, নেজাম উদ্দিন, আসাদ উদ্দিন, কাসেম আহমদ, মনির উদ্দিন, জহির উদ্দিন, হাসান আহমদ, রুহেল আহমদ, বাবুল আহমদ, আব্দুল মুকিত ও সেলিম আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / হাছিব / ডালিম




