সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ল্যান্সবেরি ওয়ার্ডের কাউন্সিলর জাহেদ চৌধুরী।
শনিবার (২৬ নভেম্বর) রাতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশ্বনাথের কৃতিসন্তান জাহেদ চৌধুরী বলেন, বিশ্বনাথ প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।
প্রেসক্লাবের সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ-বিদেশে অনেক সুনাম অর্জন করেছেন। যা বিশ্বনাথবাসীর জন্য গৌরবের।
প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচানায় সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সদস্য আহমদ আলী হিরন ও স্বাগত বক্তব্য মোহাম্মদ আলী শিপন।
এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য শহিদুর রহমান, নূর উদ্দিন ও আবুল কাশেম প্রমুখ নেতৃবৃন্দ।
সভা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে কাউন্সিলর জাহেদ চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৩




