সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী।
রবিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রেরিত এক বিবৃতিতে ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন বাঁধাগ্রস্ত করতে সরকার আবারো জেল জুলুমের পথ বেঁচে নিয়েছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি ও কারাগারে প্রেরণ করা হচ্ছে।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, অবিলম্বে বদরুজ্জামান সেলিমকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে রাজপথের আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করে আনা হবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০




