সিলেটের গোয়াইনঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দোগে বিনামূল্যে বোরো হাইব্রিড ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১১ টায় গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিস মিলনায়তনে  উক্ত বিনামূল্যে বোরো হাইব্রিড ধানের বীজ ও সার বিতরণ করা হয়। 


গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ। 



এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন প্রমুখ। 


অনুষ্ঠানে ৩ হাজার ৯০০ জন কৃষকের মধ্যে ২ কেজি করে বিনামূল্যে হাইব্রিড বোরো ধানের বীজ, ২ হাজার ২০০ জন কৃষকের মধ্যে বোরো উফশী ধানের বীজ ও  ডিএপি-১০ কেজি, এমওপি- ১০ করে সার বিতরণ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/মতিন/ইআ-০৮