সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয়ের মাস বরণ উপলক্ষে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 


বৃহস্পতিবার (১ডিসেম্বর) সকাল ১০ টায় বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুজিনা আক্তার এর নেতৃত্বে  উপজেলা প্রশাসনিক ভবনের সামন থেকে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

 

শোভাযাত্রাটি বালাগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে।

 

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সিলেট ৩ আসনের সংসদ হাবিবুর রহমান হাবিব, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ মিয়া, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, সদস্য শান্তি ব্রত চৌধুরী, আইনুর আহমদ রুমন,  সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমেদ সাধারণ সম্পাদক নয়ন তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম তুহিন, যুবলীগ নেতা হুসাইন আহমদ কৃষক লীগের সাধারণ সম্পাদক দোলন বৈদ্য, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জুয়েল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি জায়েদ আহমদ জায়াদসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩