সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় হয়ে গেল মুগ্ধকর পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা।

 


প্রতিযোগিদের হৃদয়ছোয়া তেলাওয়াতে শীতল মুগ্ধতা ছড়িয়েছে শ্রোতাদের মধ্যে।

 

শবিবার একটি কমিউনিটি সেন্টারের হিজজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন আবহ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

 

হিফজুল তোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার  বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার সমাজসেবী নুরুল ইসলাম।

 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সমাজসেবক, শিক্ষানুরাগী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।

 

শিক্ষানুরাগী আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  মাওলানা হারুনুর রশীদ, সমাজসেবক রুকুনুজ্জামান চৌধুরী, ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, কাসিম আলী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহবুবুল আলম, ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির কোষাধ্যক্ষ শাহীন আহমদ খান, তাহফিজুল কুরআন শিক্ষা বোর্ডের সচিব হাফিজ মিফতা উদ্দীন আহমদ, লতিফিয়া হিফজুল সেন্টার সিলেটের প্রধান শিক্ষক বায়োজিদ আলম, আল্লামা গহরপুরী রহঃ দৌহিত্র হাফেজ মাওলানা মুর্শেদ আহমদ।

 

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন- আবহ স্যোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি শহিদুল ইসলাম তফাদার।

 

প্রতিযোগিতায় ফেঞ্চুগঞ্জের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার ২৫জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকারী উপজেলার মানিককোনা মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থী মমিনুর রহমান কে নগদ ১৫ হাজার, দ্বিতীয় স্হান অধিকারী আমিরগঞ্জ মাদ্রাসার শিক্ষার্থী ফাহিম হোসেন কে নগদ ১০ হাজার, ও তৃতীয় স্হান অধিকারী মানিককোনা সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী আমিনুল ইসলাম কে নগদ ৬ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/এসডি-০১