ইনজুরি কাটিয়ে রাতে ব্রাজিল-কোরিয়ার মধ্যকার বিশ্বকাপের নকআউট পর্বে নেইমার জুনিয়র মাঠে নামার আনন্দ উজ্জীবিত ব্রাজিল সমর্থরা।

 


রাতের খেলাকে সামনে রেখে সুনামগঞ্জে মোটরসাইকেল শোডাউন দিয়েছে ব্রাজিল সমর্থকরা।

 

সোমবার বিকালে শহরের রিভার ভিউ এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোসেন বক্ত চত্ত্বরে এসে মিলিত হন সমর্থকরা।

 

এসময় তারা ব্রাজিলের জার্সি, পতাকা হাতে বিভিন্ন শ্লোগান দিয়ে উল্লাস করতে থাকেন। ইনজুরি কাটিয়ে নেইমার আবার খেলায় ফিরে আসায় কোরিয়ার পরাজয়ের পাশাপাশি শিরোপা জয়ে আশাবাদী ভক্তরা।

 

শোডাউনের উদ্যোক্তা আবু সালেহ বলেন, ব্রাজিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ান। ব্রাজিল দলের সবাই তারকা খেলোয়াড়। নেইমারের ইনজুরির কারনে দল একটু বিপাকে ছিল। আবার নেইমার আবার মাঠে এসেছে। আমরা আশা করি আজ নেইমার ভালো খেলবে। কোরিয়াকে পরাজয় করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে ভালো খেলে হেক্সামিশন হিসেবে শিরোপা জয় করবে ব্রাজিল।

 


সিলেটভিউ২৪ডটকম/শহীদ/এসডি-১২