সুনামগঞ্জের তাহিরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজারের ৪ দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ই ডিসেম্বর) দুপুরে উপজেলার বাদাঘাট বাজারের বিভিন্ন দোকানে তদারকি করে জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সুনামগঞ্জ জেলা শাখার তদারকি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ মালামাল, মূল্য তালিকা না থাকায় বাদাঘাট বাজারের ভাই ভাই ষ্টোর ৮ হাজার, মানির ষ্টোর ৩০ হাজার, দিগন্ত মেগাসপ ৫ হাজার এবং একতা ষ্টোরকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের তদারকি কর্মকর্তা।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সুনামগঞ্জ জেলা শাখার তদারকি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বাদাঘাট বাজারের ৪ দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি বাজারেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/রাজ্জাক/এসডি-০৫




