মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

 


বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্স এর সহযোগিতায় আদমপুর বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় দুই প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করে আদায়ং করা হয়।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল-আমিন সত্যতা স্বীকার করে বলেন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে স্বাদ সুইটমিট এন্ড কনফেকশনারীকে ৪ হাজার টাকা ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-০৯