মৌলভীবাজারের জুড়ির মরহুম আব্দুল আজিম মাস্টার মেধাবৃত্তি প্রকল্প পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জুড়ীর পাতিলাসাঙ্গন নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে জানান ওই প্রকল্পের সাধারণ সম্পাদক সইফ উদ্দিন।
তিনি বলেন, ‘জুড়ীর ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাড়ে তিনশয়ের অধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।’
গত ২০ নভেম্বর এ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন সম্পন্ন করেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার তাদের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পরীক্ষার ফলাফল শ্রীঘ্রই প্রকাশ করা হবে বলে জানান সইফ উদ্দিন।
মেধাবৃত্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘জুড়ির বিশিষ্ট ব্যক্তিত্ব ও সমাজ সেবক মরহুম আব্দুল আজিম মাস্টারের কনিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী মোহাম্মদ আব্দুল বাসিত মামুন তাঁর পিতার স্মরণে ২০১৮ সালে এ মেধাবৃত্তি প্রকল্প চালু করেন।’
‘জুড়ীর শত শত শিক্ষার্থীকে এ মেধাবৃত্তি প্রকল্পের আওতায় বৃত্তি দেওয়া হচ্ছে। নতুন মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তির আওতায় নিয়ে আসার জন্য প্রতিবছরই প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।’
মেধাবৃত্তি প্রকল্পের সভাপতি ইসমত আরা কুসুম বলেন, ‘এই প্রতিযোগিতামূলক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রকৃত মেধাবীরাই এ বৃত্তপ্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। মেধাবীদের সহযোগিতার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।’
সিলেটভিউ২৪ডটকম/নোমান /ইআ-০৬




