মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেন। শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে র্যালিটি জেলা শহর প্রদক্ষিণ করে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী র্যালির অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন। এর আগে পৌরসভা মাঠে এক আলোচনা সভায় এমপি আবু জাহির বলেন,‘বিএনপি একটি নালিশ পার্টি’, এ সংগঠনের নেতাকর্মীরা জনবিচ্ছিন্ন হয়ে পাগলের মতো আচরণ করছেন’। ‘তারা দেশে নাশকতা সৃষ্টির পায়তারায় লিপ্ত, এ বিষয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে’।
র্যালি ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আরব আলী, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, ডাঃ অসীত রঞ্জন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, অ্যাডভোকেট সুলতান মাহমুদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ জাকারিয়া/নাজাত-০৮




