হবিগঞ্জের বানিয়াচং উপজেলার অন্যতম বিদ্যাপীঠ বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধকল্পে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 


মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সিনিয়র শিক্ষক গোলাম রাব্বানী’র পরিচালনায় এবং প্রধান শিক্ষক পারভীন আক্তার খানমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- হবিগঞ্জ জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ সিদ্দিকুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক ও সংগীতজ্ঞ আবু মোতালেব খান লেবু এবং বানিয়াচং আইডিয়েল কলজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক দ্বীপক কুমার ঘোষ, নানু মিয়া, মোফাজ্জল হোসেন মুকুল প্রমুখ।

 

শিক্ষার্থীদের মাঝে বক্তব্য দেন নবম শিক্ষার্থী হুড়ে জান্নাত এবং অর্ণব চন্দ্র উৎস। এছাড়াও সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সচেতনতামূলক সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার হচ্ছে। ধর্মীয় প্রোপ্যাগান্ডাসহ সাইবার বুলিং এবং কখনও কখনও ব্ল্যাকমেইলিংয়ের শিকার হচ্ছেন অনেকেই। বিশেষ করে নারী শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের শিশু-কিশোররাও প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। এ থেকে রেহাই পেতে হলে সবাইকে সচেতনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার করতে হবে।

 

এছাড়াও অভিভাবকদের এ ব্যাপারে আরও সচেতন হওয়ার আহ্বান জানানা বক্তারা।

 

এর আগে সমাবশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারি শিক্ষক ও মাওলানা আব্দুল হাকিম এবং পবিত্র গীতা পাঠ করেন সিনিয়র শিক্ষক দ্বীপক কুমার ঘোষ।

 

সিলেটভিউ২৪ডটকম/জসিম/এসডি-০১