১৪ ডিসেম্বর দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী হত্যার দিন। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকেন দেশবাসী। সিলেট মহানগরীর চৌহাট্টস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিবেদন করা হয়ে ফুলেল শ্রদ্ধা।
আর এই দিনটিকে ঘিরে সিলেটে চলে ফুলের জমজমাট ব্যবসা। সাধারণত এই মাসে ব্যবসায়ীদের বেচাকেনা বেড়েযায় কয়েকগুন। নগরীর বিভিন্ন ফুলের দোকান ঘুরে দেখাযায় ১৪ ডিসেম্বরকে ঘেরে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা।
সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকায় অবস্থিত মালঞ্চ পুষ্প কেন্দ্র ও সাজঘরের মালিক মো. নুরুল ইসলাম জানান, মূলত ১৬ই ডিসেম্বর উপলক্ষে ফুলের জমজমাট ব্যবসা থাকে। তবে ১৪ ডিসেম্বরও ভালো ব্যবসা হয়। ১৬ই ডিসেম্বরের অনুপাতে ১৪ই ডিসেম্বর ফুল যায় তিন ভাগের এক ভাগ। যেখানে ১৬ ডিসেম্বর ৩০০-৩৫০ তোড়া বিক্রি হয় সেখানে ১৪ ডিসেম্বর ফুল যায় ৫০-৬০ টা তোড়া। ১৪ ডিসেম্বর রাত্রে ফুল দেওয়া হয় না তাই ব্যবসা তেমন একটা হয় না। এ দিন ১৫-২০ হাজার টাকার ব্যবসা হয়। তবে ফুলের দাম বেশি থাকায় লাভ তেমন হয় না।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৬




