মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা বাজারের বাসিন্দা রাজকি এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর সেলিম-এর ৪র্থ পুত্র, সিলেট এগ্রিকালচার ট্রেনিং ইন্সটিটিউট (এটিআই)-এর মেধাবী শিক্ষার্থী (ডিপ্লোমা) মিরাজুর রহমান মিরাজ (২২) এর দাফন সম্পন্ন হয়েছে।

 


বুধবার দুপুর ২ টায় ফুলতলা বশির উল্লা উচ্চ বিদ্যালয় মাটে জানাজার নামাজ শেষে স্থানীয় গোরস্থানে তার লাশ দাফন করা হয়।

 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় ফুলতলা বাজার থেকে মামাতো ভাইয়ের সাথে মোটর সাইকেল যোগে মিরাজ জুড়ীতে যাচ্ছিল। পথিমধ্যে রতনা চা বাগানের এলাপুর নামক স্থানে দ্রুত গতির মোটল সাইকেলের পিছন থেকে অসাবধানতাবশত: রাস্তায় ছিটকে পড়ে মিরাজ। রক্তাক্ত আহতাবস্থায় তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে সিলেট প্রেরণ করেন। সন্ধ্যা ৭ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন। প্রচন্ড আঘাতের ফলে মাথায় প্রচুর রক্তকরণে মিরাজের মৃত্যু হয়। রাতে মিরাজের লাশ তার প্রিয় শিক্ষা প্রতিষ্টানে নেয়া হয়।

 

এদিকে মিরাজের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। এলাকার অসংখ্য মানুষ তার বাসায় ছুটে গিয়ে শোকাহত পরিবারকে সান্ত¦না দেন।

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফুলতলা ইউনিয়ন পষিদের চেয়ারম্যান মাসুক আহমদ বলেন, অত্যন্ত মেধাবী ও ভদ্র ছেলে মিরাজের অনাকাঙ্কিত মৃত্যুতে আমরা মর্মাহত।

 


সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-১৯