১৪ ডিসেম্বর শহীদ বুদ্বিজীবি দিবস উপলক্ষে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বধ্যভূমি কাইয়ার গুদামের সামনে আলো প্রজ্বলন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
বুধবার সন্ধ্যার পরে আলোক প্রজ্বালনে উপস্থিত ছিলেন- উপজেলা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল হাই নান্না , সহ সভাপতি আনছার আলী, জুবায়ের আহমেদ জুবা, সন্তান কামান্ড মাইজগাঁও ইউনিয়নের আহবায়ক বাবুল মিয়া, ফেঞ্চুগঞ্জ সদরের সচিব কয়েছ, লন্ডন মহানগর প্রজন্ম একাত্তরের তোফায়েল শাহ, নাদিয়া ফেরদৌস, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফেঞ্চুগঞ্জ উপজেলার সদস্য আলমাছ আহমেদ, হোসেন আহমেদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/এসডি-৩৪




