সিলেট নগরীর শাহী ঈদগাহতে অবস্থিত আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি ও আরটিএমআই এইচআরডিসিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ছাত্র বিষয়ক উপদেষ্টা মো. মাজেদ আহমদ এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আরটিএমআই এইচআরডিসি’র পরিচালক ডা. এস. এম. ফরিদুল ইসলাম লতিফী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির বিজনেস এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. তোফায়েল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডা. মো. হুসাইন চৌধুরী।
আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের ইতিহাস এবং এর তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
এসময় আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি ও আরটিএমআই এইচআরডিসির শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২




