মৌলভীবাজারের কমলগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে সিপিডিডব্লিউ এস এর উদ্যোগে গরীব, অসহায় ও চিকিৎসা বঞ্চিত মানুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।

 


কমিউনিটি প্যারামেডিক এন্ড ডিপ্লোমা ওয়েলফেয়ার সোসাইটি এর আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় শমশেরনগর বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়।

 

ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে পল্লী চিকিৎসক কামরুজ্জামান সিমুর সভাপতিত্বে ও মুজাহিদ ইসলামের পরিচালনায় উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডা. সাব্বির হোসেন খাঁন।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ডিপ্লোমা চিকিৎসক শাহ মো.অলিউর রহমান, হেলাল খান, কে এম এম আলী আকবর, মো. হারুনুর রশীদ, মো. তাজুল ইসলাম, চম্পালাল প্রমুখ।

 

গরীব, অসহায় প্রায় অর্ধশতাধিক রোগীর চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-১৫