স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মৌলভীবাজার কার্যালয়ের নব যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ কুলাউড়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।

 


বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে তিনি কুলাউড়ায় এলজিইডি কার্যালয়ে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রকৌশলী (পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র সহকারী প্রকৌশলী) আমিনুল ইসলাম মৃধাসহ এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা।

 

পরে এলজিইডি কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীসহ ঠিকাদারদের সাথে মতবিনিময় করেন নতুন নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ।

 

মতবিনিময় শেষে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে ঘুরে দেখেন।

 

এ সময় সকল উন্নয়ন কার্যক্রমের সন্তুষ্টি প্রকাশ করে তিনি দ্রুততার সহিত কাজ শেষ করায় উপজেলা প্রকৌশলী (পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র সহকারী প্রকৌশলী) আমিনুল ইসলাম মৃধাকে ধন্যবাদ জানান।

 

এ ছাড়াও এলজিইডির উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এলজিইডির মৌলভীবাজার কার্যালয়ের নব যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ।

 


সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১৭