১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার পরিষদ প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় পুষ্পস্তবক অর্পণের সময় এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, ওসি খালেদ চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভুষন তালুকদার ঝন্টু ও আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি আবু সঈদ, জহিরুল ইসলাম অমিত, শফিক জাকের, বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস ও ক্রীড়া সম্পাদক আবু খালেদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-১৯




