শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিষয়ক সংগঠন নোঙর’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী এ্যালভিন রুদ্র কর্মকার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী কাজী ফাহিম।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টারে সংগঠনটির আয়োজিত এক সাধারণ সভায় এ ১৬-তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় বলে শুক্রবার (১৬ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এ সময় সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটিতে মনোনীত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোহাম্মদ মাসুম, পার্থ দাস পঙ্কজ, সালমান খান জিহান, আফরিদা এনাম এশা, সহ-সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ, মুহাম্মদ জুনাঈদ হোসেন চৌধুরী, সাদিক আশরাফ সৌমিক, সাংগঠনিক সম্পাদক ইশফাক রহমান ফাহিম, ব্যান্ড লিডার নোমান-উল-হক, অ্যাসিস্ট্যান্ট ব্যান্ড লিডার অর্ঘ্য মহালদার, ব্যান্ড ম্যানেজার শাফিন রেদোয়ান, অর্থ সম্পাদক মুসফিক হোসাইন, হিউম্যানিটি সেইকের প্রধান অমিত রায়, মেটাল ফ্যান ক্লাবের প্রধান আবরার মাসুদ নাফিজ, মিউজিক স্কুলের প্রধান আন্দালিব তারিফ সৃজন এবং ভিজুয়্যাল আর্টসের প্রধান দীপু রায়।
এছাড়াও দপ্তর সম্পাদক মোহাম্মদ আতাহার নুর, পাবলিকেশন সেক্রেটারি তুর্জিব খান, আর্কাইভ সেক্রেটারি মাহমুদা রিয়া, পাবলিক রিলেশন্স সেক্রেটারি সজিব খান, মিডিয়া অ্যান্ড প্রেস সেক্রেটারি শাহজাহান কবির হিরা, আইটি সেক্রেটারি সাঈদা সুলতানা ফ্লোরা এবং ফটোগ্রাফি সেক্রেটারি হিসেবে আশিক কুমার মনোনীত হয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-২৮




