সিলেটের ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা সরকারি কলেজে বিজয়ের ৫২ বছরে পদার্পণে যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস ২০২২।
দিবসটি পালনে কলেজ কতৃক গৃহীত নানা কর্মসূচীর আয়োজন করে কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক পর্ষদ। সকাল ৯.৩০ মি. পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি সম্পন্ন হয়।
পরবর্তীতে কলেজের আব্দুল জব্বার জলিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় "বিজয়ের ৫০-আমাদের প্রত্যাশা" শীর্ষক আলোচনা সভা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. মতিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব সালমা ইয়াসমিন, সহযোগী অধ্যাপক মতিলাল দাশ। দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মুহিবুর রহমান। সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো.জয়নুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান পলাশ রঞ্জন দাশ, শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক কাজরী রানী ধর।
কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শ্যামলী চক্রবর্ত্তী ও বাংলা বিভাগের প্রভাষক খালেদ আহমদ এর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রেজাউল ইসলাম। গীতা পাঠ করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক দীপক চন্দ।
এসময় উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় শিক্ষকমণ্ডলী।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মিআচৌ




