সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের মহান বিজয় দিবস উদযাপন ও বিজয় দিবসে খেলাধূলার পুরস্কার এবং বার্ষিক আভ্যন্তরিন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর পূর্বে ভোর সাড়ে ৬টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে সকাল সাড়ে ১০টায় ক্লাব সদস্যদের পরিবার নিয়ে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
.jpg)
সবশেষে সিলেট স্টেশন ক্লাবের প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট এর সভাপতিত্বে ও পরিচালক (ক্রীড়া) জুম্মা আব্বাস রাজু এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ক্লাবের পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোশাহিদ আলী, পরিচালক (অর্থ ও পরিকল্পনা) হারুন আল রশীদ দিপু, পরিচালক (ব্যবস্থাপনা) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, পরিচালক (উন্নয়ন ও আবাসিক) কয়ছর আহমদ আলিছ আব্দুল মোমিন, পরিচালক (বিনোদন) ফজলে এলাহী চৌধুরী, পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) তানজিনা মোমিন আহমদ, পরিচালক (আপ্যায়ন বিভাগ) এ.এম মিজানুর রহমান।
এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্লাব কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৪




