২১ বছরের অপেক্ষায় ইতি! বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতার ফের একবার চমক দেখালো ভারতীয় সুন্দরী।
রোববার সকালে (বাংলাদেশ সময়ানুসারে) যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরার মুকুট উঠল সরগম কৌশলের মাথায়। ৬২ দেশের প্রতিযোগিকে পেছনে ফেলে এই খেতাব জিতলেন সরগম।
মিসেস ইন্ডিয়া আয়োজক সংস্থার পক্ষ থেকে নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এ সুখবর শেয়ার করে লেখা হয়, ‘২১ বছরের অপেক্ষা শেষ, অবশেষে আমারা মুকুট ফিরে পেলাম’।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৫




