সিলেট মহানগরের ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে এক নারী পকেটমারকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে পুলিশ। 

তাৎক্ষণিকভাবে এই নারী পকেটমারের নাম-পরিচয় পাওয়া যায়নি।


এক মাহিলার ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল চুরি করতে গিয়ে ওই নারী হাতেনাতে ধরা পড়েন।

তবে স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী পথচারীরা জানিয়েছেন- প্রায় সময় এই নারীকে জিন্দাবাজার এলাকায় ঘুর ঘুর করতে দেখা যায়। তিনি পকেটমার হতে পারেন বলেই স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ ছিলো। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম