এমপি হাবিবুর রহমান হাবিব একাদশ বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যকার প্রীতি  ফুটবল ম্যাচ সফল করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার কামাল বাজারে প্রস্তুতিসভা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় কামাল বাজারস্থ সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব-এর বাসভবনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 


সভাটি গ্রেটার কামাল বাজার ডেভলপমেন্ট ট্রাস্ট ইউ.কে’র চেয়ারপার্সন এমদাদুর রহমান এমদাদ-এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. মকব্বির আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। 

আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিতব্য এমপি হাবিব একাদশ বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ সফল করার লক্ষ্যে ও খেলা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সভায় সর্বসম্মতিক্রমে এমদাদুর রহমান এমদাদকে আহ্বায়ক ও মোঃ মকব্বির আলীকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির যুগ্ম আহবায়ক যথাক্রমে আবুল হুসেন, ফারুক আহমেদ, সামছুল হক ও আজম আলী (মাস্টার)। 

কমিটির সদস্যরা হলেন- এমদাদুর রহমান এমদাদ, সমরেন্দ্র দে ছাতু, মোঃ একরামুল হক, নাজমুল ইসলাম রুহেল, সামছুল হক, আব্দুল মান্নান, নিজাম উদ্দিন, মোঃ শামীম আহমদ সুজন, আবুল আলম, মোঃ আবুল মিয়া, আবুল হোসেন, আব্দুল ওয়াহিদ, মোঃ আব্দুল মজিদ মির্জা, মোঃ আজম আলী, মোঃ মাসুক আহমদ, মোঃ সিদ্দিকুর রহমান খালেদ, মাহবুবুর রহমান শামীম, রহমত আলী, দিলোয়ার হোসেন, মোঃ খাইরুল আমীন, মোঃ লাহিন মিয়া, মুকিত খান, আতিকুল হক, হাফিজ ডা. মোঃ আলী উস্তার, আব্দুল জলিল, রিয়াজ উদ্দিন, ময়না মিয়া, কছির মিয়া, মোঃ আক্তার হোসেন, শামীম মিয়া, মোঃ নূর উদ্দিন, মোঃ ফয়জুল হক, ময়নুল ইসলাম, মোঃ শিপন আহমদ, মোঃ গিয়াস উদ্দিন, খালিক মিয়া, আনছার আলী, কিরণ আহমদ, রুজেল আহমদ, মোঃ শাহজাহান, মোঃ রুমন মিয়া, আসাদুজ্জামান রনি, আব্দুল মজিদ, ফজলু মিয়া, আলতাফ হোসেন, মোঃ সানুর মিয়া, মিনহাজ আহমদ, আরমান আলী, আব্দুল মতিন মিজান, সাহেদ আহমদ, সাজিদুর রহমান সুহেল, খলিল আহমদ, মোঃ নাজমুল ইসলাম, কামাল আহমদ, মোঃ আনোয়ার হোসেন, কামরান আহমদ, আজিজুল ইসলাম, আনোয়ার হোসেন, আব্দুল করিম, মোঃ মকব্বির আলী, মাসুক আহমদ, ফারুক আহমদ ও মোহন আহমদ।

সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর