সিলেট মহানগরের নয়াসড়কে একটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের (মুদি) দোকানে আগুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ায় সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ফায়ায় সার্ভিস সূত্রে জানা যায়, দোকানটি বন্ধ ছিলো। প্রাথামিকভাবে ধারনা করা যাচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগুনে পুড়ে দোকানের প্রায় ১০ লাখ মালামাল ছাই হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০২




