মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক পতনঊষার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অলি আহমদ খান ও পরিষদের সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় শহীদনগর আদর্শ বিদ্যানিকেতনের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গানে এ সংবর্ধনা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কমরেড সিকান্দার আলীর সভাপতিত্বে ও শিক্ষক আব্দুর রশিদ ফুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, সমাজসেবক এখলাছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সমাজসেবক আশিস কুমার বসু প্রমুখ।
সংবর্ধিত সদস্যরা হলেন- পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমদ খান, সাধারণ ওয়ার্ড সদস্য রিপন ইসলাম, ইব্রাহিম আলী, আলাল মিয়া, আব্দুল মুমিন, আব্দুল মুহিত, তোয়াবুর রহমান, আব্দুল হান্নান, সিরাজ খান, আসিক মিয়া ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য সেলিনা বেগম, রওশনারা রেফা, নূরজাহান ইসলাম।
সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-১৫




