মৌলভীবাজারের কমলগঞ্জে খ্রিস্টান ধর্মের বড়দিন উপলক্ষে গীর্জা ও নৃ-তাত্তি¡ক জনগোষ্ঠির মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

 


বুধবার দুপুরে প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা’র আয়োজনে মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে এ আর্থিক অনুদান বিতরণ করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান (মান্ত্রী) জিডিশন প্রধান সুচিয়াং এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।

 

বিশেষ অতিথি ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।

 

স্বাগত বক্তব্য রাখেন- ডবলছড়া খাসিয় পুঞ্জির হেডম্যান (মান্ত্রী) পিডিশন প্রধান সুচিয়াং।

 

বড়দিন উপলক্ষে খাসিয়া পুঞ্জি, চা বাগানসহ ৪৩টি গীর্জা এবং নৃ-তাত্বিক জনগোষ্ঠীর মাঝে সাড়ে ৪ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করা হয়। এছাড়াও খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-০৮