মৌলভীবাজারের কমলগঞ্জে জন্ম নিয়েছে মলদ্বার বিহীন ও ঠোঁট কাটা নবজাতক। শুক্রবার আল-হামরা প্রাইভেট বেসরকারি হাসপাতালে এ শিশুটির জন্ম হয়। তবে ডাক্তার বলেছে সার্জারির মাধ্যমে এই সমস্যা সমাধান করা সম্ভব হবে।
জানা যায়, উপজেলার মাধবপুর চা বাগানের দক্ষিণ পাড়ার দরিদ্র চা শ্রমিক গোপাল ভর ও গীতাবতী দম্পতি সংসারে চতুর্থ সন্তানের জন্ম হয়েছে। পরে দেখা যায় নবজাতকের মলদ্বার বিহীন ও ঠোঁট কাটা রয়েছে। জন্মের দুই দিন পর টাকার অভাবে চিকিৎসা না করেই নবজাতককে বাড়িতে নিয়ে আসে চা শ্রমিক পরিবার।
নবজাতকের বাবা অটোরিকশা চালাক গোপাল ভর বলেন, ডাক্তার বলছেন চিকিৎসার জন্য টাকা লাগবে। গরিব মানুষ টাকা দিয়ে চিকিৎসা করতে পারছিনা। কেউ যদি সাহায্য করেন তাহলে হয়তো আমার বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হতো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভ‚ইয়া বলেন, সাধারণত খুব কম নবজাতক এ ধরনের বিরল ভাবে জন্ম নেয়। তবে সার্জারির মাধ্যমে এই সমস্যা সমাধান করা সম্ভব। জন্মের পর কোনো অসংগতি দেখলেই শিশু সার্জনের কাছে নেওয়া উচিত। যতদ্রæত সম্ভব সার্জারি করালে বাচ্চাটা সুস্থ হয়ে উঠবে।
সিলেটভিউ২৪ডটকম / জয়নাল/ নাজাত-০৫




