জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আকমল হোসেন আর নেই। গত রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ।
আজ মঙ্গলবার এক শোকবার্তায় আজাদ বলেন, ‘আকমল হোসেন ছিলেন আওয়ামী লীগের জন্য নিবেদিতপ্রাণ ব্যাক্তিত্ব। এলাকার উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেছিলেন তিনি।’
মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন কাউন্সিলর আজাদ।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




