মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে কোনো হাফ ভাড়া থাকবে না। র্যাপিড পাস সংগ্রহকারীরা ১০ শতাংশ ছাড় পাবেন। এছাড়া তিন ফুটের কম উচ্চতার শিশুরা বাবা-মায়ের সঙ্গে ভ্রমণ করলে ভাড়া ফ্রি।’
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার মেট্রোরেল উদ্বোধন করবেন। উদ্বোধনের পর মেট্রোরেল আগারগাঁও থেকে দিয়াবাড়ী পর্যন্ত চলবে। মাঝের কোনো স্টেশনে তিনমাস যাত্রী ওঠানামা করানো হবে না।’
বর্তমান বাস্তবতায় আধুনিক বিশ্বের সঙ্গে তুলনা করলে ঢাকায় মেট্রোরেলের ভাড়া বেশি নয় বলেও দাবি করেন সড়ক পরিবহনমন্ত্রী।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৭




