হবিগঞ্জ মাধবপুরে পৌর শহরে অভিযান চালিয়ে ৪টি হোটেলকে ১৫ হাজার ৫শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান এ অভিযান পরিচালনা করে।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রিসহ অনিয়মের অভিযোগে কস্তরী ৪ হাজার ৫০০, গ্রামবাংলা ৪ হাজার ৫০০, আল আমিন ৪ হাজার, আরও একটি হোটেলকে ২ হাজার ৫০০টাকার জরিমানা করা হয়েছে। চারটি খাবারের হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫হাজার ৫শত জরিমানা করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসান জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-১২




