সিলেটে জেঁকে বসতে শুরু করেছে শীত। আগামী দুই-এক দিনের মধ্যে আরও বাড়বে শীতের তীব্রতা। 

এমনকি, আগামী বছরের প্রথমদিকে সিলেটের তাপমাত্রা থাকবে সর্বনিম্ন- এমনটই জানিয়েছে সিলেট আবহাওয়া অফিসে।


সোমবার (২৬ ডিসেম্বর) সিলেটের প্রায় সব জায়গায় বৃষ্টির হয়েছে। হয়েছে মঙ্গলবারও। বুধবাও কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া অফিস জানিয়েছে- ডিসেম্বরে গড় বৃষ্টির পরিমাণ থাকে ৯.৪ মি.মি। আর এখন পর্যন্ত বৃষ্টি হয়েছে ৮.২ মি.মি.।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ অক্টোবর সিলেটে শেষ বৃষ্টি হয়েছেলিা। সে হিসেবে ৬২ দিন পর জেলায় সোমবার সকাল ছয়টায় বৃষ্টি নামে। 

সিলেটে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সোমবার বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতের তীব্রতা আরও বাড়বে ২৮ ডিসেম্বরের পর। ২০২৩ সলের ৪ জানুয়ারি সিলেটের তামপাত্রা সর্বনিম্ন হবে বলে ধারণা করা হচ্ছে। সেসময় তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। 

সাঈদ আহমদ চৌধুরী বলেন, সাধারণত ডিসেম্বর মাসজুড়ে শীতের তীব্রতা থাকে। কিন্তু আবহাওয়া পরিবর্তনের কারণে অবস্থা পরিবর্তন হচ্ছে। এখন সেটি জনুয়ারি-ফেব্রুয়ারির দিকে চেলে গেছে। সিলেটেও এর ব্যত্যয় ঘটবে না।


সিলেটভিউ২৪ডটকম / নাজাত / ডালিম